1. salmankoeas@gmail.com : admin :
বেঙ্গাডোবায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল তিন পরিবারের সবকিছু - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনাই নদীতে কোটি টাকার সিলিকা বালি লুটপাট—প্রশাসন নীরব, সক্রিয় সিন্ডিকেট ফরিদপুর সুগার মিলের ৫০তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন! কমলগঞ্জে প্রভাবশালী মহলের বাধায় গ্রামীণ রাস্তায় চলাচল বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ মাধবপুরে অষ্টম শ্রেণীর ছাত্র আফরোজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মাধবপুরে নোয়াপাড়া রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ি উদ্বোধন পরিবার কল্যাণ কর্মীরা বঞ্চনার শিকার, নন্দীগ্রামে কর্মবিরতি ডিমলায় বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় গরু ও মাদক আটক দেওয়ানগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

Join 2 other subscribers

বেঙ্গাডোবায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল তিন পরিবারের সবকিছু

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। রবিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত চারটার দিকে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

বেঙ্গাডোবা গ্রামের কয়েকজন যুবক জানান, তারা দ্রুত এগিয়ে না এলে আগুন আরও কয়েকটি ঘরে ছড়িয়ে পড়তে পারত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরওপড়ুন …চুরির অপবাদে প্রতিবন্ধী কিশোর নির্যাতনের শিকার, থানায় অভিযোগ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading