
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ২ টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া ( হরষপুর) পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি উৎসব মাঠে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেকুল আমান শাহ (২৯)কে গ্রেফতার করেন।
আরওপড়ুন ….সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজে স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা
সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের এম এ আজাদ ( আহাদ)এর পুত্র।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.