1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে নদীতে অবৈধ জালবিরোধী অভিযান: ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের মোবাইলসহ ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস লাখাই আগাপুর মহানাম সংকীর্তনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,ধানের শীষে ভোট দেওয়ার আহবান। হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে ‘পীর তৎপরতা’ নিয়ে বিতর্ক, ধর্মীয় আবেগে নয়—বিবেকে ভোট দিতে চান ভোটাররা মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবিগঞ্জ–৪ আসনে ৭৫ হাজার চা শ্রমিক ভোটারের ঐক্যবদ্ধ সমর্থনে শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে ‘চেয়ার’ প্রতীকে চমক দেখাতে পারেন বদরুর রেজা মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ প্রার্থী সিরাজগঞ্জে ভোট চাইলেন গাজীপুরে কোনাবাড়িতে । ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহ

Join 3 other subscribers

মৌলভীবাজারে নদীতে অবৈধ জালবিরোধী অভিযান: ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮১ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:
১৮ই জুন (মঙ্গলবার) মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ও মনুমুখ ইউনিয়নের অন্তর্গত মনু ও কুশিয়ারা নদীতে এক যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ১২টি ম্যাজিক জাল (চায়না দুয়ারী জাল) ও ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০,০০০/- টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার সদর। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, “নদী ও জলাশয়ে জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় জনগণ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading