1. salmankoeas@gmail.com : admin :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের মোবাইলসহ ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস লাখাই আগাপুর মহানাম সংকীর্তনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,ধানের শীষে ভোট দেওয়ার আহবান। হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে ‘পীর তৎপরতা’ নিয়ে বিতর্ক, ধর্মীয় আবেগে নয়—বিবেকে ভোট দিতে চান ভোটাররা মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবিগঞ্জ–৪ আসনে ৭৫ হাজার চা শ্রমিক ভোটারের ঐক্যবদ্ধ সমর্থনে শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে ‘চেয়ার’ প্রতীকে চমক দেখাতে পারেন বদরুর রেজা মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ প্রার্থী সিরাজগঞ্জে ভোট চাইলেন গাজীপুরে কোনাবাড়িতে । ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহ

Join 3 other subscribers

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৯৪ Time View
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে মৌলভীবাজারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

জেলা জাসাসের আহ্বায়ক মোঃ শামসুল ইসলাম রাসেল-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য বকসি মিসবাহ উর রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপির সদস্য শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাকসুদ আশরাফ রুহেল প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার ছবি অবমাননা এবং বিএনপির নেতৃত্বকে কটাক্ষ করা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। দেশের গণতন্ত্র ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষায় জাসাস রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে জেলার ৭টি উপজেলা ও ৫টি পৌরসভার জাসাস শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরওপড়ুন …শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাসাসের মানববন্ধন


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading