ক্রাইমসিন নিউজ ডেক্স :
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস, বিএনপি, ছাত্রদল, যুবদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিয়ানীবাজার পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুজিবুর রহমান মুজিব, আহ্বায়ক, বিয়ানীবাজার উপজেলা জাসাস।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব হেলাল খান।
তিনি বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে যে ফ্যাসিবাদের পতন ঘটেছিল, আজ সেই ইতিহাস স্মরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের নতুন করে জেগে উঠতে হবে। দেশবাসী এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাসের পিন্টু, সাবেক সভাপতি, বিয়ানীবাজার পৌর বিএনপি এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপি।
সভা সঞ্চালনায় ছিলেন শামীম আহমদ পৌর জাসাস সাংগঠনিক সম্পাদক,কোরআন তেলাওয়াত করেছেন দেলোয়ার হোসেন শ্রমিক দল সদস্য।
সভায় আরও বক্তব্য রাখেন:
এমরান আহমদ, সিনিয়র সহ-সভাপতি
মনসুর হাল্লাজ, সাধারণ সম্পাদক
খছরুজ্জামান, সহ-সভাপতি
অমিত আহমদ, সাংগঠনিক সম্পাদক
মিজানুর রহমান, প্রচার সম্পাদক
তারেকুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক

পৌর জাসাসের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপজেলা জাসাসের সদস্য সচিব হালিম রানাসহ ১১টি ইউনিয়নের জাসাস নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে একটি বিজয় র্যালি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এই দিনটি শুধু অতীত বিজয়ের স্মৃতি নয়, বর্তমানের গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার দিন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উদ্দীপনা ও ঐক্যের বার্তা।
আরওপড়ুন...জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন নীলফামারীবাসি
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com