মাধবপুর (হবিগঞ্জ):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি সব সময় আমার সাধ্য অনুযায়ী ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও পাশে থাকতে চাই। যদি ইউনিয়নের জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি মন-প্রাণ দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।”
তিনি আরও বলেন, “৪নং আদাঐর ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও কল্যাণ। ঈদ মোবারক।”
আরওপড়ুন......লাখাইয়ে ছড়িয়ে পড়ছে ভাইরাস সর্দি জ্বরের প্রাদুর্ভাব
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com