মাধবপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন মাধবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুক। তিনি উপজেলার মিঠাপুকুর গ্রামের মোঃ মিয়াব আলীর পুত্র।
বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। মাসুদুর রহমান মাসুক বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। তবে তিনি আদাঐর ইউনিয়নবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে খুব কাছ থেকে দেখে আসছেন।
তিনি আরও বলেন, “আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছি। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে ইউনিয়নবাসী যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আদাঐর ইউনিয়নকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এ সময় তিনি আদাঐর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আরও....পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র্যাবের অভিযান, জব্দ-জরিমানা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com