
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি, মাধবপুর ও চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট জনদরদী সমাজসেবক ও সায়হাম গ্রুপের কর্ণধার আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহা আমাদেরকে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা এবং মানবিকতার শিক্ষা দেয়। এই মহান দিনে আমি মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা আর আস্থা নিয়েই আমি সবসময় তাদের পাশে থাকতে চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিও ঈদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।
আরওপড়ুন ....ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন -আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com