মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে আজ জুমার নামাজের পর চকদামপুর জামে মসজিদে আম ও লিচু গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় মুসল্লিদের মাঝে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ব্যক্তিরা এই উদ্যোগকে পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
চারা বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য মুরব্বি, যুবসমাজ, শিক্ষকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সকলেই বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশব্যাপী বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আরওপড়ুন....... দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে মাধবপুরে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com