
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে এ শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০ শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। চলতি বছর উপজেলাজুড়ে ৩২টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মোট ৩২ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে সায়হাম গ্রুপের অর্থায়নে উপজেলায় মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে, যা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com