মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২ মে) সকালে ১০.৩০ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের কিশোরগঞ্জ -বড়ভিটা সড়কের জুরাবান্ধা ব্রিজ সংলগ্ন এলাকায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
এলাকাবাসী জানায়,শুক্রবার সকালে তিস্তা সেচ ক্যানেলের পানিতে অপরিচিত ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিক কিশোরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে, পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন।
প্রথমে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, পরে লাশ উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে বৃদ্ধের স্বজনরা এসে তার পরিচয় সনাক্ত করে।
বৃদ্ধের স্বজনরা জানান, নিহত বৃদ্ধির নাম নজরুল ইসলাম। গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়া (ক্লিনিকপাড়া) গ্রামের মৃত আজগর আলীর ছেলে।তারা আরো জানান, গত কয়েক দিন ধরে বৃদ্ধ নিখোঁজ ছিলো।পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। আজকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হল।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, তিস্তা সেচ ক্যানেলে ভাসমান বৃদ্ধের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাস্ট উদ্ধার করে নিয়ে আসে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com