মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৬৩ জন চা শ্রমিক পরিবারের মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার প্রাণিসম্পদ অফিসে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান হামদু, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত চা শ্রমিক পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াতে শুরু করেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, ২৬৩ জন উপকার ভোগীর মধ্যে আজকে ১২০ জনকে ২টি করে ছাগল দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু ছাগল ওজনে কম হওয়ার কারনে আজকে ৫৪ জন উপকার ভোগীকে ছাগল দেওয়া হয়েছে। বাকি ছাগল ঠিকাদারকে ফেরত দেওয়া হয়েছে। এগুলো পরিবর্তন করে দিলে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপকারভোগী চা শ্রমিকরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সহায়তা পেলে চা শ্রমিক পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।
আরওপড়ুন..... চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com