চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই (৬০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গাদিশাল গ্রামের কাজল মিয়া (৫০):ও তার স্ত্রী মিনারা খাতুন (৪৮) কে পুলিশ আটক করেছে।
এদিকে প্রধান আসামী কাপ্তান মিয়া কে বিদেশে পালানোর সময় র্যাব গ্রেফতার করেছে বলে জানা গেছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।হত্যাকাণ্ডে জড়িত কাজল-মিনারা দম্পতিকে মঙ্গলবার ভোরে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজার (গ্রামে) অভিযান চালিয়ে গ্রেফতার করে চুনারুঘাট পুলিশ।গ্রেফতার আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বলেন, কাজল-মিনারা দম্পতি হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং দুজনই প্রকাশ্য হত্যাকাণ্ডে জড়িত। (২২ এপ্রিল ) মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মামলার প্রধান আসামি ডুলনা গ্রামের মহরম আলীর ছেলে কাপ্তান মিয়াকে সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে।
আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াদের সাথে ডুলনা গ্রামের একটি জায়গা নিয়ে আব্দুল হাইয়ের বিরোধ ছিল।
জানা যায়, শনিবার দুপুরে আব্দুল হাই সেই জায়গার বাঁশ কাটতে যাওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান।
নিহত আব্দুল হাই একই উপজেলার জারুলিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় জারুলিয়া বাজারে কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনার পরদিন নিহতের বড় মেয়ে সাদিয়া জান্নাত মিম ৮ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com