মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বেজুড়া, তেঘরিয়া ও শ্যামপুর গ্রামের প্রায় ৪,৫০০ মানুষের চলাচলের একমাত্র এলজিডির প্রধান সড়কটি অতিবৃষ্টির ফলে ভেঙে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এলজিইডির আওতাধীন এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে, যার ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের দুইপাশে বিভিন্ন কোম্পানির স্থাপনা থাকায় নেই কোনো সুষ্ঠু পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে বৃষ্টির পানি জমে থেকে সড়কের দ্রুত ক্ষয় সাধিত হচ্ছে। মহাসড়ক থেকে অল্প দূরত্বে হলেও এই সড়কটিতে এখন চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে।
চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ নিত্যপ্রয়োজনীয় কাজে এলাকাবাসীকে এই রাস্তায় চলাচল করতে হয় প্রতিদিন। সড়কের এমন করুণ অবস্থায় বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী সাধারণ মানুষ।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থার জন্য মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com