মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১
(ডিমলা-ডোমার) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল পারভেজ ও মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধানসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, দলের ভেতরে থেকে যারা অসামাজিক কর্মকাণ্ড ও সুবিধাবাদী আচরণে জড়িত, তাদের দূর করে নীলফামারীতে একটি ‘শুদ্ধ ও ঐক্যবদ্ধ বিএনপি’ গড়ে তোলা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, "আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বাধাই আমাদের প্রতিহত করতে পারবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে একই সুরে কথা বলতে হবে, যাতে সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।"
তিনি আরও বলেন, "বিএনপি সর্বস্তরের মানুষকে নিয়ে পথচলার দল। যেকোনো প্রতিকূল পরিবেশে যারা আত্মসমর্পণ করে না এবং চক্রান্তকারীদের সঙ্গে হাত মেলায় না, তাদের হাতেই সংগঠনের নেতৃত্ব তুলে দিতে হবে।"
প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের প্রশংসায় মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি এই এলাকায় যাতায়াত করছেন, কিন্তু তুহিন সাহেবের নামে কোনো দুর্নাম শোনেননি। পদ-পদবির অহংকারমুক্ত একজন সৎ ও যোগ্য নেতা হিসেবে তিনি নীলফামারীর নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আরওপড়ুন.... বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com