
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়ন ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সচেতনতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলা কিউআর বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনায় এবং উপজেলার ১৫টি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উপ পরিচালক তানভীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের অঞ্চল প্রধান ও এসভিপি মো. হুমায়ুন কবীর।

সভায় বাংলা কিউআর-এর বিভিন্ন দিক ও ব্যবহার নিয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উপ পরিচালক তানভীর আহমেদ। ব্যাংকারদের পক্ষে বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তানিম সিদ্দিকী ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী ও প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক তনয় কান্তি রায়।
ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম। গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন আল রনি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
বক্তারা বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়াতে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাসহ ব্যবসায়ী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের কাছ থেকে বাংলা কিউআর কোড গ্রহণ করেন স্থানীয় ব্যাবসায়ীরা।
আরওপড়ুন...... আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com