নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলায় গলায় ওড়না পেচিয়ে জান্নাতুল মাওয়া (১৪) নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। প্রেম ঘটিত কারণে এ ঘটনা ঘটেছে মর্মে ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নীলফামারী জেলা ডিমলা উপজেলা টেপা খড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খরিবাড়ি গ্রামের আবুল কালামের কন্যা ও জটুয়া খাতা দিমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ জান্নাতুল মাওয়া শুক্রবার মধ্যরাতে নিজ ঘরে তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে । পরিবারের লোকজন টের পেয়ে ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করা হলে ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্তের জন্য মৃতার লাশ উদ্ধার করেছে ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ডিমলা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য প্রেষণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com