ডিমলায় তিস্তায় নিখোঁজ ২দিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
তিস্তায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর মাসুদ রানার ১২ বছরের এক শিশুর লাল উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ি এলাকায় দুইদিন আগে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুটির লাশ ঘটনাস্থল থেকে পাঁচশত গজ ভাটিতে ভেসে উঠে।
নিহত মাসুদ রানা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামের রফিকুল ইসলামের পুত্র ও পূর্ব খড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।বিষয়টি নিশ্চিত করে টেপা খড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান,গত মঙ্গলবার ১৮ই মার্চ মাসুদ রানা বন্ধুদের সাথে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নদীতে হারিয়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুড়িদল অনেক খোঁজাখুঁজি পরও তার সন্ধান পায়না। অবশেষে দুইদিন পর ঘটনাস্থল থেকে ৫০০ গজ ভাটিতে বৃহস্পতিবার সকালে আসমান অবস্থায় দেখতে পায়ে এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com