ডিমলায় ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রধিকার পরিষদের আনান্দ র্যালি ও শোভাযাত্রা
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ডিমলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সভাপতি মোরসালিনের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি রেলি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রাটি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোরসালিন। ডিমলা উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক রফিক রাব্বানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের নীলফামারীর সহ-সংগঠনিক
সম্পাদক লাভলু ও রাজ,সহ সংগঠনিক সম্পাদক ডিমলা উপজেলা ও জেলা সদস্য বাবু খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলার সহ-সভাপতি বুলেট, ছাত্র অধিকার পরিষদের ডিমলা উপজেলার সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম,খগা খড়িবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ, সদর ইউনিয়নের সভাপতি শুভ খান,সদর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাজু ইসলাম, ৮ নং ঝুনাগাছ চাপানি ইউনিয়ন সভাপতি ইমরান ইসলাম হৃদয় ও ঝুনাগাছ চপানী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান প্রমুখ।
বক্তাগণ সংক্ষিপ্ত সমাবেশে বলেন, আমরা বাংলাদেশ গন অধিকার পরিষদের নুরুল হক নুরু ভাইয়ের নেতৃত্বে ডিমলায় একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবো। ডিমলায় ছাত্র অধিকার পরিষদ অন্যান্য ছাত্র রাজনীতির মত বিতর্কিত কোন কর্মকান্ড করতে না পারে আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী নির্বাচনে নুরু ভাইয়ের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে সুস্থধারার রাজনীতি কায়েম করার সচেষ্ট খাকব।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com