মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ গোলাম রব্বানী প্রধান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
গত ১ অক্টোবর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট এই অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে গোলাম রব্বানী প্রধানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—শিক্ষক প্রতিনিধি নূরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়।
বোর্ডের নীতিমালা অনুযায়ী, নবগঠিত এই অ্যাডহক কমিটির মেয়াদ কার্যকর হবে প্রথম সভার তারিখ থেকে ছয় মাস। নির্ধারিত এই সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা বোর্ডে অনুমোদন করাতে হবে। এছাড়া এই কমিটি কোনো ধরনের শিক্ষক বা কর্মচারী নিয়োগের কার্যক্রমে অংশ নিতে পারবে না।
আরওপড়ুন...... নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com