ডিমলা সারাদেশে শিশু-নারী ধর্ষণ সহিংসতার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
সারাদেশে নারী শিশু ধর্ষণ,নির্যাতন ও চলমান সহিংসতার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নীলফামারীর ডিমলায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা দেশে চলমান স্বহিংসতাকারী ও শিশু নারী ধর্ষণকারীর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। এ মানববন্ধনের সামনে থেকে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ডিমলা উপজেলা শাখার নেতৃত্ব বৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুজ্জামান রাশেদ, শাকিল প্রধান, জাতীয় নাগরিক কমিটির ডিমলা উপজেলার সদস্য মজিবুল ইসলাম, রায়হান-উল ইসলাম ও স্টার ল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক খাইরুল আলম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের একটি কুচকক্রি মহল বর্তমানে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের অপর তৎপরতায় লিপ্ত রয়েছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ২৪ এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়াই এদের প্রধান লক্ষ্য। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে এদের দমন করার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্টার ল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাবেয়া বাসরী (মূল) বলেন,আমরা নারী হিসেবে এই দেশের জন্ম গ্রহণ করে কি কোন অপরাধ করেছি? কেন আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারবো না? কেন আমরা সুন্দর সামাজিক পরিবেশে লেখাপড়া করে নিজের ভবিষ্যৎ জীবন গড়তে পারবো না। আমাদেরকে রাস্তায় বের হলেই মাথায় একটি আতঙ্ক নিয়ে চলতে হয় কখন যে কোথায় কে ধর্ষিতা হয় অথবা নির্যাতনের শিকার হয়। আমরা যদি স্বাধীন দেশে বসবাস করি তাহলে আমাদের সব সময় এই দুশ্চিন্তা নিয়ে পথ চলতে হবে কেন? রাষ্ট্র এবং সমাজের বিবেকের কাছে আজকে আমি এই প্রশ্ন রেখে গেলাম। ২০২৪-এ আমাদের ভাইয়েরা দেশের এই অবস্থার জন্য কি জীবন দিয়েছেন। আজকেন শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই রাষ্ট্র ও সমাজের সকলের কাছে,সকল নারী ও শিশুর পক্ষ থেকে একটি দাবি, আমাদেরকে সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হোয়ার পরিবেশ দেন আগামীতে আমরা সুন্দর, নিরাপদ রাষ্ট্রীয় ও সমাস ব্যবস্থার নিশ্চয়তা বিধান করবো ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com