1. salmankoeas@gmail.com : admin :
দুদকের 'পাবলিক ট্রায়াল' প্রসঙ্গে নাসের রহমানের কঠোর প্রতিক্রিয়া। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ট্রেন লাইনচ্যুত, তেল লুটে হুড়োহুড়ি লাখাইয়ে পুলিশ আতঙ্কে বকুল মিয়ার মৃত্যু: এলাকায় উত্তেজনা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশ ৪ এপ্রিল। জাঁকজমক আয়োজন , রক্তদান সংগঠন ‘রেড সেল ইন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় ও প্রবাসী নতুন কমিটি গঠন মাধবপুরে মন্দির কমিটির বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; মৌলভীবাজার জেলায় ৪৫ দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; হবিগঞ্জে ৩৪ মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Join 3 other subscribers

দুদকের ‘পাবলিক ট্রায়াল’ প্রসঙ্গে নাসের রহমানের কঠোর প্রতিক্রিয়া।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৪৪ Time View

স্টাফ রিপোর্টার:
দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে হঠাৎ করে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের বিরুদ্ধে “অবৈধ সম্পদ অর্জন”-এর অভিযোগে অনুসন্ধান শুরুর ঘোষণা আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যায় এই বিষয়ে দুদক এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে, যার ভিত্তিতে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রতিবেদন সম্প্রচার করা হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এম নাসের রহমান।

এক বিবৃতিতে এম নাসের রহমান বলেন, “অবৈধ সম্পদ অর্জনের” অভিযোগ সম্পূর্ণরূপে কাল্পনিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি দীর্ঘ ১৯ বছর ধরে ক্ষমতার বাইরে অবস্থান করছে, সেখানে থেকে তার বা কোনো বিএনপি নেতার বিরুদ্ধে এই ধরনের অবাস্তব অভিযোগ কীভাবে আনা সম্ভব?

তিনি আরও বলেন, “ক্ষমতার বাইরে থেকে কোনো অবৈধ সম্পদ অর্জনের প্রশ্নই ওঠে না। তাছাড়া দুদক কোনো ব্যক্তিকে অভিযুক্ত করার পূর্বেই মিডিয়ায় ‘পাবলিক ট্রায়াল’ পরিচালনা করছে, যা আইন ও নৈতিকতা বিরুদ্ধ।”

প্রেস বিজ্ঞপ্তিতে এম নাসের রহমান উল্লেখ করেন, তাকে কোনো ধরনের নোটিশ না পাঠিয়ে, পূর্বে অবগত না করেই মিডিয়ায় অনুসন্ধান কার্যক্রম প্রচার করা সম্পূর্ণ বেআইনি এবং মানহানিকর। তার দাবি, তিনি কোনো অবৈধ সম্পদের মালিক নন এবং একটি প্রাইভেট সিটিজেন হিসেবে তার সম্পদ নিয়ে অনুসন্ধানের এখতিয়ার দুদকের নেই। এ দায়িত্ব আয়কর বিভাগের।

তিনি বলেন, দুদকের এই ব্রিফিং নির্দিষ্ট কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ এবং উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের ফল। এম নাসের রহমান জোরালোভাবে এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায়, তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

শেষে তিনি স্পষ্ট করে বলেন, “এই তথাকথিত অনুসন্ধান জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র এবং আমি এ ধরনের রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত।”


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading