প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:০২ এ.এম
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে১৫ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে চুকাইবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিক্রি দায়ে ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক, মো. মাহামুদুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ১.জামালউদ্দিন পিতা সোনা মিয়া ২. রুবেল মিয়া পিতা সমজউদ্দিন, ৩. আলীরাজ পিতা আয়নাল।সর্বসাং চাকুরিয়া চুকাইবাড়ি ইউনিয়ন দেওয়ানগঞ্জ।
৪.সাব্বির পিতা বকুল মিয়া, গ্ৰাম, মলমগঞ্জ পার্থশী ইউনিয়ন ইসলামপুর। ৫. সেজু মিয়া পিতা, মুরাদ আলী, গ্ৰাম, গুঠাইল বেলগাছা ইউনিয়ন ইসলামপুর।উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক, মো. মাহামুদুল ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারানুসারে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় ।
তিনি আরও বলেন, বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন