মো. সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে হাতিভাঙ্গা ইউনিয়নের জিঞ্জিরাম নদীর
বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক, মো. মাহামুদুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,১। মো: রুবেল(২০), পিতা - ওয়াহেদ মিয়া, সাং - সবুজপুর, হাতিভাঙ্গা, দেওয়ানগঞ্জ
২। কোরবান আলী(২৮), পিতা - মৃত আবু তালেব গয়ারডোবা, হাতিভাঙ্গা, দেওয়ানগঞ্জ ৩। মো: রিয়াজুল (৫০), পিতা - মৃত জসিম উদ্দিন, সাং - সবুজপুর, হাতিভাঙ্গা, দেওয়ানগঞ্জ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক, মো. মাহামুদুল ইসলাম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারানুসারে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় ।তিনি আরও বলেন, বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com