মো, সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দার পাড়া এলাকা থেকে ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ অভিযান পরিচালনা করেন , উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান ও সিনিয়র মৎস্য অফিসার মোঃ শফিউল আলম।
মঙলবার (৮জুলাই) সকালে বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয় নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার , মোঃ শফিউল আলম , মৎস্য সহকারি সহ পুলিশ প্রশাসন ও সাংবাদিক বৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান বলেন, এ উপজেলায় চায়না দুয়ারি জাল যেন বিস্তার লাভ করতে না পারে সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং যেন শূন্য কোঠায় নামানো যায় সেই দিকে কাজ করছি।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করেছে সরকার।ছোট মাছ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com