দেওয়ানগঞ্জে দুই ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা
মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যৌথ অভিযান পরিচালনা করে যমুনা ব্রিকস ও সফল ব্রিকস এর দুই ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান আসিফ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পৌরসভার দাসপাড়া এলাকার সফল ব্রিকস ও পোল্যাকান্দি এলাকার যমুনা ব্রিকস যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন , পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান আসিফ। এসময় ভাটার বৈধ লাইসেন্স না থাকায়, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার করায় এক লক্ষ টাকা করে দুই ভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com