মো. সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৯তম ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সকালে উপজেলা মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ -এর আয়োজনে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মাহমুদুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মো,রতন মিয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো,রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নূরে ফাতেমা সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে ২৮টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com