দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া এলাকার কাঁচামাল ব্যবসায়ীর আব্দুর রাজ্জাকের উপর হামলার প্রতিবাদে পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল বিকাল ৫ ঘটিকার সময় হাতীভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া বাজারে একটি মানববন্ধন করেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক।
উক্ত মানববন্ধনে আব্দুর রাজ্জাক বলেন, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত শত্রুতার জেরে প্রতিপক্ষ দুই ব্যক্তি মো আনিছুর ও মো.ভিক্কু আলী বাজারের মধ্যে আমার উপর হামলা চালায়। তারা দোকানের সামনে এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। পরে ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি লাথি ও জুতা দিয়ে মারধর করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। আমাকে প্রকাশ্যে মারধর করে তারা ক্ষ্যান্ত হননি আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এখন আমি ব্যবসা নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।নিরাপত্তার স্বার্থে আমি একটি মামলা ও দায়ের করেছি।
মানববন্ধনে তিনি এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানান।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হাসান জানান, থানায় একটি অভিযোগ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com