মো.সাগর আলী, দেওয়ানগঞ্জ, প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় দেওয়ানগঞ্জ টু সানন্দ বাড়ির যাওয়ার গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন যাবৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়
রাস্তার অধিকাংশ জায়গা বেহাল অবস্থা থাকায় প্রায় দুই বছর পর ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন, যুব নেতা মো.আসাদুল ।বুধবার (৮ অক্টোর ) দিনব্যাপী নিজস্ব অর্থায়ন ও শ্রম দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করেন সর্দারপাড়া এলাকার সন্তান যুব নেতা মো.আসাদুল ।স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন,এই রাস্তাটি দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন গর্ত ও ভাঙাচোরা অবস্থায় থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে যাত্রীরা । বৃষ্টি হলেই চলাচলের কষ্ট হতো । যুব নেতা আসাদুলের উদ্যোগে সংস্কারের ফলে মানুষ স্বস্তি পেয়েছে।এখন চলাচলের উপযোগী হওয়ায় আমাদের ভোগান্তি দূর হলো।
আরওপড়ুন ...মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com