[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
মো.সাগর আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুল ইসলাম এর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে আখচাষীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মিলের এক নাম্বার গেইটে দিন ব্যাপী এই কর্মসূচি পালন করেন আখচাষীরা।
আখচাষীদের অভিযোগ, এমডি আমিনুল ইসলাম মিল পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তিনি ঘুষ গ্রহণ, সার কেলেঙ্কারি, চাষীদের হয়রানি এবং ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছেন। এমনকি চাষী ভাইদের কেউ অপমানের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এসব অভিযোগের বিচার ও তাঁর বদলির দাবি জানালেও সদর দপ্তর থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন চাষীরা।আরও বক্তারা বলেন, মিল বাঁচাও, জিল বাংলা রক্ষা কর এই শ্লোগানে চাষীরা এখন ঐক্যবদ্ধ। দুর্নীতিবাজ এমডির অপসারণ না হওয়া পর্যন্ত তারা আমরা আন্দোলন চালিয়ে যাবো। এব্যাপারে জিল বাংলা সুগার মিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মো.রশিদুল হাসান বলেন, আমি আখচাষী ভাই দের অভিযোগ শুনেছি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে আগামী ২ সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্ৰহণ করবো।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com