
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পিতলের তৈরি দুটি মূর্তিসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকার মেইন পিলার ১৯৯৬/২০ এর কাছ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় তাদের আটক করে ধর্মঘর বিওপির একটি টহল দল।
আটককৃতরা হলেন—সিলেটের টুকেরবাজার এলাকার আলীবাহার চা-বাগানের বাসিন্দা বাবুল গোস্বামীর ছেলে সজল গোস্বামী (২২) ও একই এলাকার বিদ্যা নায়েকের ছেলে তূর্য নায়েক (২০)।
বিজিবি জানায়, আটককৃতদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বাংলাদেশি ২১ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে।
ধর্মঘর বিওপির সুবেদার মো. সিদ্দিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, বছরখানেক আগে তারা দালালের মাধ্যমে অবৈধপথে ভারতে গিয়েছিলেন।
পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরওপড়ুন ....জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com