নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের একটি হলরুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব বিশেষ সংবাদদাতা সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন।
নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার সভাপতিত্বে সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন দৈনিক পুনরুত্থান স্টাফ রিপোর্টার আব্দুর রউফ, সাংবাদিক আব্দুল বারীক, রাসেল মাহমুদ, তানসেন আলী মন্টু, সালমির ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
আরওপড়ুন......মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com