নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি সরকারের জনবান্ধব উদ্যোগ, উন্নয়ন কর্মকান্ড প্রচারণা, গণসংযোগ ও উপজেলার বিভিন্ন মহল্লার পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে উপজেলা যুবদল। হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করেছেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা যুবদলের দায়িত্বশীল সংগঠক আব্দুর রউফ রুবেল।
সোমবার উপজেলার হাটকড়ই এলাকায় শ্রী শ্রী কালীমাতা মন্দির উন্নয়ন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে আব্দুর রউফ রুবেল বলেন, আপনারা নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করবেন। যুবদল নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে 'ঘুমহীন প্রহরীর মতো' দায়িত্ব পালন করবে। আমরা সর্বদা সজাগ আছি, সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দলীয় ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের দিকনির্দেশনায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যুবদল নেতাকর্মীরা জনগণের ভ্যানগার্ডের মতো থাকবে। আমরা সবাই সবার পাশে থাকব, সবাই একসাথে থাকব।
এরআগে, রোববার উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সর্বত্রই দৃশ্যমান উন্নয়ন, নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ ও মহা কর্মপরিকল্পনা নিয়ে সকল শ্রেণি-পেশার জনগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা করছেন।
উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা আব্দুল মান্নান, সামিউর রহমান তুষার, কামাল হোসেন, রবিউল ইসলাম, গোলাপ হোসেন, বাদশা মিয়া, আলমগীর হোসেন, আল আমিন প্রমুখ।
সোমবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় করে উপজেলা যুবদল। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন আব্দুর রউফ রুবেল।
আরওপড়ুন...... নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com