নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি তানসেন আলী মন্টু :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে পারিবারিক কলহে স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লাকী খাতুন (২০) উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ব্রি-কঞ্চি মহল্লার ফারুক হোসেনের স্ত্রী।
গত শনিবার রাতে নিজ বাড়িতে গলায় রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তিনি মারা যান।
নিহতের স্বামী ফারুক হোসেন বলেন, প্রতিবেশী এক যুবকের সঙ্গে কথার বলার কারণ জানতে চাইলে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এনিয়ে পারিবারিক কলহ চলছিল। হঠাৎই পরিবারের সদস্যদের অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে লাকী খাতুন।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, আত্মহত্যায় মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে মৃত্যু হওয়ার কারণে বগুড়া সদর থানা আইনগত পদক্ষেপ নিচ্ছে।
আরওপড়ুন...... মৌলভীবাজারে অলিউর রহমানের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com