নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষক।
উপজেলার গ্রামীণ বাজারগুলোতে সার সংকট কারসাজি ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীর অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে
সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ওমরপুর ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে মনিটরিং করে কৃষি বিভাগ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স ছাড়াই দোকান খুলে বিক্রি হচ্ছে সার। সরকার নির্ধারিত মূল্য মানছেন না দোকানিরা। লাইসেন্স ছাড়া সার বিক্রয় ও মূল্য তালিকা না থাকাসহ নানা অপরাধে জরিমানা গুনছেন ব্যবসায়ীরা। থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. গাজীউল হক।।
দন্ডপ্রাপ্তরা হলেন- মেসার্স অংকন ট্রেডার্সের নিরল কুমার ১০ হাজার টাকা, ওমরপুর মেসার্স স্বপন ট্রেডার্সের স্বপন কুমার মহন্ত ১৫ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের ইব্রাহিম আলীর ১৫ হাজার টাকা ও মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল হক উপস্থিত ছিলেন।
আরওপড়ুন....... কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com