
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা ::
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, “একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে চায়। তারা মরিয়া হয়ে উঠেছে। তবে জনগণ বিএনপিকেই দেশ পরিচালনায় দেখতে চায়। নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে, কেউ তা রুখতে পারবে না।”
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল আরো বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কার নিহিত আছে। আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে থেকে দীর্ঘ ১৫ বছর ধরে সংগঠনকে শক্তিশালী করেছি। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন করেছি, যা এখনো বিদ্যমান। অথচ বিগত সরকারের আমলেও অনেক মন্ত্রী-এমপি সে উন্নয়ন করতে পারেনি।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন—সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি মোহাম্মদ আরজু মিয়া পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা মোস্তাফা কামাল বাবুল, মাসুক মিয়া, হাজী ফিরোজ, যুবদল নেতা কবির খান চৌধুরী, মশিউর রহমান, আলমগীর কবির প্রমুখ।
আরওপড়ুন...বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com