মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে আগামী ২৩-২৪ মে "পরিবেশ রক্ষা পাদ নাগরিক সমস্যা" নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে নীলফামারী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) বিকেলে শহরের আশা কমিউনিটি সেন্টারে নীলফামারী জেলা যুবদলের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ,সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা।
এসময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের অধিকতর সক্রিয় ও সচেতন ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। তরুণদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা না হলে গণতন্ত্র সুসংহত হবে না। কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যার টেকসই সমাধানে তরুণদের চিন্তা, অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে আগামী ২৩ ও ২৪ মে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের সদস্য সচিব আবু সাইদ বাবু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, লুৎফর সর্দার, মীর সাঈদ, যুবদলের ডোমার শাখার আহ্বায়ক ইফতেখার আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, জলঢাকা শাখার আহ্বায়ক হারুন জোয়াদ্দার, সদস্য সচিব শাহীনুর হক বাবু সহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com