নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের তিনজনের নামে আংশিক আহ্বায়ক কমিটি গঠন।
মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন জলের না উল্লেখ করে তিন সদস্য বিশিষ্ট সদস্য আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটিতে আহবায়ক করা হয়েছে মোর্শেদ আজমকে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদকের দায়িত্বে পালন করছিলেন। সদস্য সচিব করা হয়েছে সিহাবুজ্জামান চৌধুরী সিহাবকে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সিনিয়র যুগ্ম-আহবায়ক করা হয়েছে রাজু পারভেজকে। নীলফামারী সরকারি কলেজের ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। বিজ্ঞপিতে আগামী ১০দিনের মধ্যে বাকি সবাইদের সাথে আলাপ-আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কমিটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি করে, কেন্দ্রে জমা দানের নির্দেশ দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com