মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পৌর সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যেকোনো মূল্যে এই ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
আরওপড়ুন..... সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com