বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু
বগুড়ায় ৫ দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলায় লোকজ গান আর ঐতিহ্যের নানা অনুষঙ্গে সেজেছে শহীদ খোকন পার্ক। দ্বিতীয় দিনে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। গানে গানে দর্শক মাতিয়েছে ফারাহ রহমান স্মৃতি।
বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাসাস আয়োজিত বৈশাখী মেলায় আগত দর্শনার্থীরা সংগীত উপভোগ করেন। এর আগে, মঙ্গলবার সকালে মেলা উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সভাপতি জিনাত জাহান খানম পাতা এবং সাধারণ সম্পাদক আসাদুর রহমান খোকনের পরিচালনায় সংগীত পরিবেশন করে ফারাহ রহমান স্মৃতি, নুসরাত জাহান চৈতি, রেজা, এডভোকেট জনি, বাপ্পী, বিশ্বজিৎ বসাক, আতাউর রহমান রাজ, রুবেল, রেদওয়ান, পাপ্পু, তিলক, তনুসহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকজ, ফোক গান পরিবেশন করা হয়।
বৈশাখী মেলার বিষয়ে জেলা জাসাসের সভাপতি ওয়াহিদ মুরাদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে সংগীত শিল্পীরা তাদের কণ্ঠের আওয়াজ দিয়ে সাহস যুগিয়ে গেছেন। বৈশাখী মেলা বাঙালীর অন্যতম আয়োজন। ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমরা সবসময় সংস্কৃতি অঙ্গনে কাজ করি। গতবছরের ন্যায় এবছরও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
আরওপড়ুন.... বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com