বগুড়ায় মহান শহীদ দিবসে দিনভর কর্মসূচি পালন
বগুড়া :
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বগুড়ায় দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রথম প্রহরে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।
সকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, দৈনিক ইনকিলাব বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে।
যথাযোগ্য মর্যাদায় বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বগুড়া প্রেসক্লাব, পৌরসভা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, হাইওয়ে পুলিশ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাব, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, প্রাণী সম্পদ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, জেলা পরিষদ, সড়ক বিভাগ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা খাদ্য বিভাগ, এলজিইডি, বীট মডেল স্কুল অ্যান্ড কলেজসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিন শহীদদের স্মরণে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনগুলোর আয়োজনে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বগুড়ার শহীদ খোকন পার্কে জাসাস আয়োজিত বইমেলাতে ছিল পাঠকদের ভিড় এবং উৎসবমুখর পরিবেশ। দিবস ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ নিরাপত্তা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com