বগুড়া প্রতিনিধি
বগুড়া শহর ইউনিট মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক তৎপরতা, তৃণমূলে ঐক্যবদ্ধ নারী নেতৃত্ব ও বিএনপির ৩১ দফার লিফলেট গ্রামীণ জনপদের ঘরে ঘরে পৌঁছানোর তাগিদ দিয়েছেন নেতারা।
শুক্রবার সন্ধ্যায় ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মহিলা দল শহরের ১৭ নম্বর ওয়ার্ড ইউনিটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।
সমাবেশে মহিলা দলের বিভিন্ন ইউনিটের নারী নেত্রী ও কর্মীরা জড়ো হন। উদ্বোধন করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহাজাদী লায়লা আরজুমান। সভাপতিত্ব করেন শহর মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু।
শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরি, বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু।
উপস্থিত ছিলেন, নিলুফা কুদ্দুস, সায়লা ইসলাম মুক্তা, সুরাইয়া জেরিন রনি, নিহার সুলতানা তিথি, চাঁদ সুলতানা শিরি, সুবর্না আকতার মুক্তি, কামরুন নাহার নুপা, জান্নাতি আকতার, এড. সোহেলী মাহমুদ, নিপা খাতুন, রোকেয়া বেগম হাসি প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com