মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় নুরজাহান আক্তার (৬৫) নামে এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কের শিমুলদাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান আক্তার শিমুলদাইড় গ্রামের রোস্তম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নুরজাহান আক্তার বাড়ির সামনে সড়কের পাশে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী ট্রাক। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাজিপুর থানার এসআই ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরওপড়ুন...... সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com