মো. সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুর ১ দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সফল সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সন্মানিত সভাপতি, জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশে পরিবর্তন আসবে।
সেই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।সোমবার ২৬ জানুয়ারি দুপুরে হাতিভাঙ্গা ইউনিয়নে বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরো বলেন, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আপনি ফ্যামিলি কার্ড পাবেন।
ফ্যামিলি কার্ড পেলে আপনি আপনার পরিবার-পরিজন নিয়ে ভালো ভাবে বেঁচে থাকতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনি কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য কার্ড পাবেন। মা বোনদের ও ভাইদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সকাল ৭টার মধ্যে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সিরিয়াল ধরে শান্তিপূর্ণ ভাবে ধানের শীষ মার্কায় ভোট দিবেন।
আরও পড়ুন..... মাধবপুরে গণভোটের পক্ষে প্রচারণা জোরদার ! ফ্যাসিবাদের কবর দিতে হ্যাঁ ভোট দিন — বিভাগীয় কমিশনার
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com