প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১১:৪৪ এ.এম
মধুখালীতে দেড় লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
৭ আগষ্ট বুধবার দুপুরে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চতরার বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১,৫০,০০ ০/= টাকার চায়না দুয়ারী জাল জব্দ করেন মধুখালী উপজেলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা। পরবর্তীতে জব্দ কৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।
এসময় সিনিয়র উপজেলা মধুখালী মৎস্য কর্মকর্তা প্রবীত্র কুমার দাস বলেন, দেশীয় মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন