মধুখালীতে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা ৪ আগস্ট
মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামেলি কার্ড জরিপ-২০২৬ এর আওতায় তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘ফ্যামেলি কার্ড কর্মসূচি’ এর আওতায় ফ্যামেলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগের লক্ষ্যে এ পরীক্ষা নেওয়া হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ১১টি বোর্ড গঠন করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক বিভিন্ন বোর্ডে ভাগ করা হয়েছে। বোর্ডগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা পরিষদ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, নির্বাচন, শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, প্রকল্প বাস্তবায়ন এবং আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন সরকারি দপ্তরে।
নোটিশ অনুযায়ী, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টা থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বোর্ডে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আরওপড়ুন....... কাফনের কাপড়ের সঙ্গে হত্যার হুমকি, বিএনপি নেতাসহ ১৩ জনকে টার্গেট
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com