[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মাধবপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আবুল ফয়সল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাকিব হাসান। তিনি বলেন, “যে কোনো দুর্যোগের সময় নাগরিকরা মাধবপুর ফায়ার সার্ভিসের ০১৯০১০২৩৬৮২ নম্বরে যোগাযোগ করতে পারেন।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও জামায়াতে ইসলামী নেতা মো. নবীর হোসেন ।
আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান,সাংবাদিক আলমগীর কবির,মো: আব্দুল কাদির প্রমুখ ।
এ সময় উপস্থিত বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com