
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০) এবং বরুড়া গ্রামের মরহুম মর্তুজ আলীর ছেলে রকিব আলী (৫০)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার নেতৃত্বে চৌমুহনী-চেঙ্গারবাজার সড়কের মঙ্গলপুর মালু কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। স্থানীয়দের সহায়তা পেলে মাদকের মতো সামাজিক ব্যাধিকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে।
আরওপড়ুন ....মাধবপুরে শ্রমিক ইউনিয়ন এর সমাবেশ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com