
ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. খায়রুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার সুরমা চা-বাগানের টিন বাংলা এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল (২৮), একই উপজেলার আনন্দনগর গ্রামের দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার (২৫) এবং চকপোশা চৌধুরীপাড়া গ্রামের মৃত শমসের সরদারের ছেলে শিমুল সরদার (২৪)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আরওপড়ুন....সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে পারে জনপ্রিয় ১০টি হ্যাশট্যাগ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com