মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে বাজার এলাকায় নিয়ে আসেন। একপর্যায়ে তার মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয় এবং মাথার ওপর আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকা হয়।
ঘটনার সময় বাজারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে শাস্তি দেওয়ার এখতিয়ার সাধারণ মানুষের নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন প্রবণতা আইনের শাসনের পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ এ বিষয়ে আমার কাছে কেউ যোগাযোগ করেনি। বিষয়টি সম্পর্কে আমচর জানা নেই।
এ ঘটনায় এলাকায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, অপরাধের অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই তার সমাধান হওয়া উচিত।
আরওপড়ুন....... বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com